দ্রুতবর্ধনশীল ওএসের শীর্ষে হুয়াওয়ের হারমোনিওএস!

২৩ অক্টোবর, ২০২১ ১৪:৩৪  
শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেলো হুয়াওয়ের ডেভেলপার কনফারেন্স। এই সম্মেলনে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড ইউ কোম্পানিটির কনজ্যুমার ব্যবসায়ের দারুন কিছু তথ্য তুলে ধরেছেন। তার দেয়া তথ্যমতে, দ্রুতবর্ধনশীল অপারেটিং সিস্টেমের শীর্ষে উঠে এসেছে হারমোনিওএস। খবর জিএসএম এরিনা। হুয়াওয়ে প্রধান আরও বলেন, বর্তমানে বিশ্বব্যাপী ১৫ কোটির অধিক ডিভাইসে হারমোনি অপারেটিং সিস্টেম ব্যবহৃত হচ্ছে। এছাড়া তিনটি বিষয়কে মাথায় রেখে হারমোনিওএস ৩ এর ডেভেলপার প্রিভিউ উন্মুক্ত হতে যাচ্ছে। এই বিষয়গুলো হলো- সিস্টেম আর্কিটেকচার, সুপার টার্মিনাল ও একই ইকোসিস্টেমে একাধিক ডিভাইস ব্যবহার। সম্মেলনে ভিন্ন হার্ডওয়্যারে অপারেটিং সিস্টেমের পারফরমেন্স উন্নতকরণে ডেভেলপারদের জন্য ফ্লেক্সিবল ডেপ্লয়মেন্ট অটোমেশন টুলস উন্মুক্ত করা হয়। এছাড়া আর্ক ইউআই ৩.০ ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্কের মাধ্যমে ক্রস-এন্ড অ্যাপ্লিকেশনের ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্ট ও ডিভাইসে কোডের পরিমান কমানোর সুযোগ আনা হয়েছে। অন্য অপারেটিং সিস্টেমে গ্রাহকরা যাতে সহজেই হারমোনিওএসের ডিভাইসে আসতে পারেন সেজন্যও বেশকিছু অ্যাপ ডেভেলপমেন্ট ফিচার আনা হয়েছে বলে সম্মেলনে জানানো হয়। ডিবিটেক/বিএমটি